রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এরদোয়ানপুত্র ও মেসুত ওজিল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে দুপুরে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায় প্রতিনিধিদল। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, প্রতিনিধিরা ক্যাম্পে স্থাপিত তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কভিত্তিক সংস্থা টিআইকেএ পরিচালিত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করবেন। একই সঙ্গে রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তারা। ম্যাচ শেষে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। সফর শেষে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জাহাঙ্গীর আলম/কেএইচকে/জেআইএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এরদোয়ানপুত্র ও মেসুত ওজিল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে দুপুরে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায় প্রতিনিধিদল।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এরদোয়ানপুত্র ও মেসুত ওজিল

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, প্রতিনিধিরা ক্যাম্পে স্থাপিত তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কভিত্তিক সংস্থা টিআইকেএ পরিচালিত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করবেন। একই সঙ্গে রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তারা।

ম্যাচ শেষে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। সফর শেষে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow