রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, একই পরিবারের ৩ জন নিহত

কক্সবাজারের উখিয়ায় টানা ভারি বৃষ্টিপাতের জেরে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একই পরিবারের শিশুসহ তিন সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, রাতে ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসে রোহিঙ্গাদের কয়েকটি বসতঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। বর্তমানে উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। জাহাঙ্গীর আলম/একিউএফ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, একই পরিবারের ৩ জন নিহত

কক্সবাজারের উখিয়ায় টানা ভারি বৃষ্টিপাতের জেরে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একই পরিবারের শিশুসহ তিন সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

রোববার (৫ জুলাই) দিবাগত রাতে পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, রাতে ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসে রোহিঙ্গাদের কয়েকটি বসতঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। বর্তমানে উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

জাহাঙ্গীর আলম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow