রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টিউবওয়েল স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্যাম্পের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জানা যায়, রোববার দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬ এর সিআইসি অফিসের পাশে টিউবওয়েল স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। কাজের একপর্যায়ে একটি লোহার পাইপ মাটির ভেতরে প্রবেশ করানোর সময় সেটির ওপরের অংশ পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পাইপে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পাঁচ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন পেকুয়া উপজেলার বারোবাকিয়া এলাকার আবুল কালাম (৩০), ক্যাম্প-৩ এর নুর কালামের ছেলে আমান উল্লাহ (৩০), ক্যাম্প-৮ই-এর মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ রাশেদ (২৯) এবং ক্যাম্প-১ এর ইমাম হোসেনের ছেলে জুনায়েদ (২৭)। আহতদের চিকিৎসা চলছে।

রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টিউবওয়েল স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্যাম্পের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬ এর সিআইসি অফিসের পাশে টিউবওয়েল স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। কাজের একপর্যায়ে একটি লোহার পাইপ মাটির ভেতরে প্রবেশ করানোর সময় সেটির ওপরের অংশ পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পাইপে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পাঁচ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন পেকুয়া উপজেলার বারোবাকিয়া এলাকার আবুল কালাম (৩০), ক্যাম্প-৩ এর নুর কালামের ছেলে আমান উল্লাহ (৩০), ক্যাম্প-৮ই-এর মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ রাশেদ (২৯) এবং ক্যাম্প-১ এর ইমাম হোসেনের ছেলে জুনায়েদ (২৭)। আহতদের চিকিৎসা চলছে।

তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow