রোহিঙ্গা সংকটের সমাধান রাখাইনেই: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম ২০২৬ -এর ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেইস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু মানবিক সহায়তায় সীমাবদ্ধ থাকলে চলবে না। রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অর্থায়ন বৃদ্ধি, রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ড. খলিলুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয়পক্ষই তাকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য সমস্যা। তবে এর জন্

রোহিঙ্গা সংকটের সমাধান রাখাইনেই: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম ২০২৬ -এর ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেইস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু মানবিক সহায়তায় সীমাবদ্ধ থাকলে চলবে না। রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অর্থায়ন বৃদ্ধি, রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ড. খলিলুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয়পক্ষই তাকে স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য সমস্যা। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ ও ধারাবাহিক আন্তর্জাতিক সহযোগিতা।

জেপিআই/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow