র্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভুঁইয়া ওরফে ‘সোর্স বাবু’-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক। প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায়, সজীব ভুঁইয়া (৩৩) বিভিন্ন সময়ে নিজেকে র্যাব ও পুলিশের সোর্স পরিচয় দিতেন। অনেক জায়গায় নিজেকে কখনও ডিবি, কখনো র্যাবের অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকিও দিতেন। এছাড়া তার বিরুদ্ধে র্যাব ও পুলিশ সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ রয়েছে। তার সঙ্গে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করত বলে জানা গেছে। র্যাব-১১ এর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভুঁইয়া ওরফে ‘সোর্স বাবু’-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সজীব ভুঁইয়া (৩৩) বিভিন্ন সময়ে নিজেকে র্যাব ও পুলিশের সোর্স পরিচয় দিতেন। অনেক জায়গায় নিজেকে কখনও ডিবি, কখনো র্যাবের অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকিও দিতেন। এছাড়া তার বিরুদ্ধে র্যাব ও পুলিশ সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ রয়েছে। তার সঙ্গে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করত বলে জানা গেছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাইম উল হক জানান, বিষয়টি নজরে আসার পর র্যাব-১১ এর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?