লক্ষীপুরের ৪টি আসনেই জয়ের পথে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে লক্ষীপুরের ৪টি আসনেই জয়ের পথে রয়েছে বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এমন তথ্য পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রাপ্ত আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মোট ২২ হাজার ৯০০ ভোট পেয়েছেন। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট। ফলে এই ১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে, লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনে ১২২ কেন্দ্রের মধ্যে ২৩ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী এ বি এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে লক্ষীপুরের ৪টি আসনেই জয়ের পথে রয়েছে বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এমন তথ্য পাওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রাপ্ত আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মোট ২২ হাজার ৯০০ ভোট পেয়েছেন।
অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট। ফলে এই ১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।
এদিকে, লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনে ১২২ কেন্দ্রের মধ্যে ২৩ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান ১২ হাজার ৯৯৯ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১০ হাজার ৩১৭ ভোট।
উল্লেখ্য, এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
What's Your Reaction?