লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট বাক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, সিলসহ প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।  এদিকে নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর সদরসহ পাঁচটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ সেনা ও নৌবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা রোধ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলায় প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়া কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  জেলা নির্বাচন কার্যালয় সূত্র

লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট বাক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, সিলসহ প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। 

এদিকে নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর সদরসহ পাঁচটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ সেনা ও নৌবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা রোধ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলায় প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়া কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৪৭ হাজার ২৯১ জন, নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৬৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। জেলায় তরুণ ভোটারের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজার ১৬৩ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow