লক্ষ্মীপুরে ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়। এর আগে সকালেই জেলা পুলিশ লাইন্সে নিরাপত্তা কার্যক্রম নিয়ে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এ সময় উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৪৯৬টি কেন্দ্রের মধ্যে ২১৫টি অতি গুরুত্বপূর্ণ, ১৯৮টি গুরুত্বপূর্ণ এবং ৮৩টি সাধারণ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের ৩৭টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন। নির্বাচনী এলাকায় অন্যান্য বাহিনীও মোতায়েন থাকবে। সেনাবাহিনী ৭৩২ জন, বিমান বাহিনী ৪০ জন, বিজিবি ২০০ জন, কোস্টগার্ড ৩২ জন, র্যাব এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা কেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়। এর আগে সকালেই জেলা পুলিশ লাইন্সে নিরাপত্তা কার্যক্রম নিয়ে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এ সময় উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ৪৯৬টি কেন্দ্রের মধ্যে ২১৫টি অতি গুরুত্বপূর্ণ, ১৯৮টি গুরুত্বপূর্ণ এবং ৮৩টি সাধারণ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের ৩৭টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।
নির্বাচনী এলাকায় অন্যান্য বাহিনীও মোতায়েন থাকবে। সেনাবাহিনী ৭৩২ জন, বিমান বাহিনী ৪০ জন, বিজিবি ২০০ জন, কোস্টগার্ড ৩২ জন, র্যাব এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, নির্বাচনের সময় লক্ষ্মীপুরে মোট ১০,০০০ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
প্রশাসন আরও জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য কাজ করবেন, যাতে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরের ৪টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ১৬,০৫,১২১ জন।
What's Your Reaction?