লজিক লাবু সমগ্র ১: নানাবিধ রহস্য ও মজার ঘটনা

জোহরা শিউলী রেজাল্ট কার্ডের দিকে অবিশ্বাসী চোখে তাকিয়ে আছেন নবাব স্যার। মাথা তুলে নাইমুলের দিকে তাকালেন একবার। তারপর আবার কার্ডের দিকে। তাঁর বিস্ময় কাটছে না। এ কী করে সম্ভব! কী এমন অসম্ভব ঘটনা ঘটল? এটা জানতে হলে পড়তে হবে ‘লজিক লাবু’। লজিক লাবু লেখা হয় কিসমতপুর হাইস্কুলে ‘দুষ্টের শিরোমণি’ খেতাব পাওয়া ছাত্র লাবুকে ঘিরে। তার দুষ্টুমিতে ত্যক্ত-বিরক্ত হয়ে স্বয়ং ডেপুটি হেডস্যার আনুষ্ঠানিকভাবে লাবুকে এই খেতাবে ভূষিত করেছেন। খেতাবের সাথে পাল্লা দিয়ে বাড়ে লাবুর দুষ্টুমি। লজিক লাবুর মূল বৈশিষ্ট্য হলো, বিভিন্ন পরিস্থিতিতে তার যৌক্তিক বাক্যালাপ আর তার বুদ্ধির ফাঁদে ফেলে অন্যদের নাকানি-চুবানি খাওয়ানো। কখনো স্কুলের টিচার, কখনোবা তার সহপাঠীরা তার চিকন বুদ্ধির শিকার হয়েছে আর জন্ম দিয়েছে দারুণ মজার সব ঘটনার। আরও পড়ুন বই আলোচনা / অকায়শাস্ত্র: আপন সত্তার অনুভূতি এই মজার মজার ঘটনাগুলো আমরা জানলাম কী করে? আমরা জানলাম পলাশ মাহবুবের রচনার মাধ্যমে। বিভিন্ন সময়ে তিনি লাবুর বিভিন্ন কাহিনি হাজির করেছেন পাঠকদের সামনে। সেই বিভিন্ন সময়ের গল্পগুলো এবার একমলাটে বের হয়েছে ‘লজিক লাবু সমগ্র ১’ নামে। পাঞ্জেরী প

লজিক লাবু সমগ্র ১: নানাবিধ রহস্য ও মজার ঘটনা

জোহরা শিউলী

রেজাল্ট কার্ডের দিকে অবিশ্বাসী চোখে তাকিয়ে আছেন নবাব স্যার। মাথা তুলে নাইমুলের দিকে তাকালেন একবার। তারপর আবার কার্ডের দিকে। তাঁর বিস্ময় কাটছে না। এ কী করে সম্ভব!

কী এমন অসম্ভব ঘটনা ঘটল? এটা জানতে হলে পড়তে হবে ‘লজিক লাবু’। লজিক লাবু লেখা হয় কিসমতপুর হাইস্কুলে ‘দুষ্টের শিরোমণি’ খেতাব পাওয়া ছাত্র লাবুকে ঘিরে। তার দুষ্টুমিতে ত্যক্ত-বিরক্ত হয়ে স্বয়ং ডেপুটি হেডস্যার আনুষ্ঠানিকভাবে লাবুকে এই খেতাবে ভূষিত করেছেন। খেতাবের সাথে পাল্লা দিয়ে বাড়ে লাবুর দুষ্টুমি।

লজিক লাবুর মূল বৈশিষ্ট্য হলো, বিভিন্ন পরিস্থিতিতে তার যৌক্তিক বাক্যালাপ আর তার বুদ্ধির ফাঁদে ফেলে অন্যদের নাকানি-চুবানি খাওয়ানো। কখনো স্কুলের টিচার, কখনোবা তার সহপাঠীরা তার চিকন বুদ্ধির শিকার হয়েছে আর জন্ম দিয়েছে দারুণ মজার সব ঘটনার।

এই মজার মজার ঘটনাগুলো আমরা জানলাম কী করে? আমরা জানলাম পলাশ মাহবুবের রচনার মাধ্যমে। বিভিন্ন সময়ে তিনি লাবুর বিভিন্ন কাহিনি হাজির করেছেন পাঠকদের সামনে।

সেই বিভিন্ন সময়ের গল্পগুলো এবার একমলাটে বের হয়েছে ‘লজিক লাবু সমগ্র ১’ নামে। পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড প্রকাশিত এই বইয়ে আছে মোট ছয়টি উপন্যাস। প্রতিটি উপন্যাসে একবার চোখ বোলালে কখন যে সময়ের গভীরে ডুব দেবে কিশোর পাঠকরা, বুঝেই উঠতে পারবে না।

‘লজিক লাবু সমগ্র ১’ সিরিজের প্রথম বইয়ে ‌‘দুষ্টের শিরোমনি’র নানাবিধ কাহিনি পেরিয়ে দ্বিতীয় বই ‘সিন্দুকের সন্ধানেতে’ কিসমতপুর হাই স্কুলের সরকারি হওয়া নিয়ে একটি রহস্য ঘোরে। যা সমাধান করে লাবু ও তার বন্ধুরা।

‘বাবুদের বাজিমাত’ হলো তৃতীয় বই। এ বইয়ে হেডস্যারের বদলি ঠেকায় বুদ্ধিমান লাবুর দল। স্কুলের শিক্ষক গুপ্তবাবু গুপ্তধন খুঁজে পান এবং এরপর নানা রহস্য ও মজার ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনার দেখা মেলে চতুর্থ বই ‘গুপ্তবাবুর গুপ্তধনে’।

স্কুলের প্রধান শিক্ষকের আলমারি থেকে মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। এরপর লজিক লাবু ও তার বন্ধুদের মিলে চুরি রহস্য সমাধানের দেখা মেলে পঞ্চম বই ‘স্বর্ণচুরি রহস্য’তে। পানিতে বিষ মেশানোর রহস্য উদঘাটন নিয়ে বই ‘বিদ্যাসাগরে বুদ্ধির জয়’।

নানারকম হাস্যরসের মধ্যদিয়ে এ সিরিজের প্রতিটি বইয়ে সামাজিক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যা শিশু-কিশোরসহ সব বয়সী পাঠকের জন্য উপভোগ্য। বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন মানব।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow