লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

নরসিংদীর শিবপুরে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টার পৃথক ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) শিবপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অপহরণচেষ্টার শিকার দুই শিশু হলো- উপজেলার ৫৫নং আষ্টানী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবির ও আনিকা। শিক্ষার্থী আবির জানায়, রোববার বাড়ি থেকে স্কুলে আসার পথে তিনজন লোক লটকন বাগান দেখাতে বলে তাকে জোরকরে মোটরসাইকেলে উঠায়। পরে সে জোরাজোরি করে মোটরসাইকেল থেকে নেমে যায়। ওই স্কুলের অন্য আরেক শিক্ষার্থী আনিকা বলেন, স্কুল ছুটির পরে আমি বাড়ি যাওয়ার সময় পথে মোটরসাইকেলে থাকা তিনজন লোক আমাকে তুলে নিতে চায়।  এ ঘটনার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার চৌধুরী বলেন, আমার বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর কাছ থেকে অপহরণচেষ্টার কথা শুনেছি। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আজ (সোমবার) শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।  শিবপুর উপজেলা শিক্ষা অফিসার কবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেল

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

নরসিংদীর শিবপুরে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টার পৃথক ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) শিবপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অপহরণচেষ্টার শিকার দুই শিশু হলো- উপজেলার ৫৫নং আষ্টানী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবির ও আনিকা।

শিক্ষার্থী আবির জানায়, রোববার বাড়ি থেকে স্কুলে আসার পথে তিনজন লোক লটকন বাগান দেখাতে বলে তাকে জোরকরে মোটরসাইকেলে উঠায়। পরে সে জোরাজোরি করে মোটরসাইকেল থেকে নেমে যায়। ওই স্কুলের অন্য আরেক শিক্ষার্থী আনিকা বলেন, স্কুল ছুটির পরে আমি বাড়ি যাওয়ার সময় পথে মোটরসাইকেলে থাকা তিনজন লোক আমাকে তুলে নিতে চায়। 

এ ঘটনার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার চৌধুরী বলেন, আমার বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর কাছ থেকে অপহরণচেষ্টার কথা শুনেছি। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আজ (সোমবার) শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। 

শিবপুর উপজেলা শিক্ষা অফিসার কবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে সতর্কতা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় শিবপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর এলাকায় পুলিশি টহলের জন্য শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়াকে বলা হয়েছে। স্কুল চলাকালীন সময়ে রাস্তায় গ্রাম পুলিশদের টহল দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া শিশুরা স্কুলে আসা-যাওয়ার সময় অভিভাবক ও এলাকাবাসীদের সচেতন থাকতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে অভিভাবক সমাবেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow