লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান খুলনার জনসভায় জামায়াতের আমিরকে ‌‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক এই ফতোয়া দিচ্ছেন। তিনি দাবি করেন, এর আগেও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বিভিন্ন আলেমকে একইভাবে আক্রমণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, ওই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ ডাকা হয়। এতেই প্রমাণিত হয় কারা এ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের বিএনপি বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। আপনারা টের পাচ্ছেন তো? এত মাথা খারাপ হয়েছে! জামায়াতে ইসলামীর পুরুষদের সামনে দাঁড়াবার সাহস তাদের নেই। এখন

লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান খুলনার জনসভায় জামায়াতের আমিরকে ‌‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক এই ফতোয়া দিচ্ছেন।

তিনি দাবি করেন, এর আগেও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বিভিন্ন আলেমকে একইভাবে আক্রমণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ওই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ ডাকা হয়। এতেই প্রমাণিত হয় কারা এ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের বিএনপি বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। আপনারা টের পাচ্ছেন তো? এত মাথা খারাপ হয়েছে! জামায়াতে ইসলামীর পুরুষদের সামনে দাঁড়াবার সাহস তাদের নেই। এখন আমাদের নারী কর্মীদের গায়ে তারা হাত তুলছে। দেখছেন তো, অন্তত ১০-১৫ জায়গায় দাঁড়িপাল্লার পক্ষে আমাদের মা-বোনেরা যখন যাচ্ছে, তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে। বোরকা খুলে নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন, যেটা বেশি ভাইরাল হয়েছে, একজন সাদা বোরকা পরিহিত মা দাঁড়িপাল্লার জন্য ভোট চাচ্ছেন, তাকে টেনে ধরে তার হিজাব-বোরকাটা খুলে নেওয়া হচ্ছে। সে যখন বাধা দিচ্ছে, বিএনপির এক সন্ত্রাসী সেই মায়ের পেটে লাথি মেরেছে।’

‘বিএনপির একজন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে মহিলারা ভোট চাইতে গেলে তাদের কাপড় খুলে রেখে দেবে। ছি ছি ছি! মাথা কি পরিমাণ খারাপ হয়েছে! বিএনপির বন্ধুরা এত নিচে নামতে পারে? যে মায়েদেরকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি, সেই মায়ের গায়ে যদি তোমরা হাত তোলো, তার যদি বস্ত্র খুলে নিতে চাও, ক্ষমতায় যাওয়ার আগে যদি তোমরা এত নিচে নামো, ক্ষমতায় গেলে তো তোমরা সারাদেশের মানুষের কাপড় খুলে নেবে।’

আরিফুর রহমান/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow