লন্ডনে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৬’। প্রফেসর ড. কুদরত এ খোদার আহ্বানে স্থানীয় সময় রোববার (৫ জুলাই) বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই সম্মেলন হয়। মূল বক্তব্যে ইমাম কুদরত এ খোদা বলেন, ‘আজকের সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে।’ কোরআন অনুসরণ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘কোরআন জানা আর কোরআন মানা এক জিনিস নয়।’ ‘ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়,’ যোগ করেন ইমাম কুদরত এ খোদা। বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার ওপরে ইবাদত নেই।’ অনুষ্ঠানে সুফিবাদ, আল্লাহর প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণ, মোহাম্মদী ইসলামের শিক্ষা এবং বিশ্বব্যাপী এর কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন।  কনফারেন্সে ‘দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মিলাদ শরীফ পাঠ

লন্ডনে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৬’।

প্রফেসর ড. কুদরত এ খোদার আহ্বানে স্থানীয় সময় রোববার (৫ জুলাই) বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই সম্মেলন হয়।

মূল বক্তব্যে ইমাম কুদরত এ খোদা বলেন, ‘আজকের সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে।’

কোরআন অনুসরণ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘কোরআন জানা আর কোরআন মানা এক জিনিস নয়।’

‘ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়,’ যোগ করেন ইমাম কুদরত এ খোদা।

বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার ওপরে ইবাদত নেই।’

অনুষ্ঠানে সুফিবাদ, আল্লাহর প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণ, মোহাম্মদী ইসলামের শিক্ষা এবং বিশ্বব্যাপী এর কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। 

কনফারেন্সে ‘দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ আশেকে রাসুল অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। 

দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow