লরি থেকে ২ হাজার লিটার জ্বালানি উধাও
নাটোরের সিংড়ায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের (ঢাকা মেট্রো-ট ২০-৬১০৯) ম্যানেজারকে ২ হাজার লিটার পেট্রোল ও ডিজেল সরানোর দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জামতলী যমুনা কোয়েলের ডিস্ট্রিবিউটর আঁখি ফিলিং স্টেশনে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে সিংড়ার ৪টি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে উপজেলার জামতলী আঁখি ফিলিং স্টেশনে তেলবাহী একটি ট্যাংকে তেল পরিমাণে কম পাওয়া যায়। ট্যাংকের চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, যমুনা অয়েল কোম্পানির ডিলার মেসার্স আঁখি ফিলিং স্টেশনের জন্য আনা ৪ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৫০০ লিটার ও সাড়ে ৪ হাজার লিটার পেট্রোলের মধ্যে দেড় হাজার লিটার তেল নন্দীগ্রাম উপজেলার রনবাঘা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিনা অনুমতিতে অন্যত্র এই তেল বিক্রি করার অভিযোগে ট্যাংকের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জ্বালানি তেল বিক
নাটোরের সিংড়ায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের (ঢাকা মেট্রো-ট ২০-৬১০৯) ম্যানেজারকে ২ হাজার লিটার পেট্রোল ও ডিজেল সরানোর দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জামতলী যমুনা কোয়েলের ডিস্ট্রিবিউটর আঁখি ফিলিং স্টেশনে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে সিংড়ার ৪টি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে উপজেলার জামতলী আঁখি ফিলিং স্টেশনে তেলবাহী একটি ট্যাংকে তেল পরিমাণে কম পাওয়া যায়। ট্যাংকের চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, যমুনা অয়েল কোম্পানির ডিলার মেসার্স আঁখি ফিলিং স্টেশনের জন্য আনা ৪ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৫০০ লিটার ও সাড়ে ৪ হাজার লিটার পেট্রোলের মধ্যে দেড় হাজার লিটার তেল নন্দীগ্রাম উপজেলার রনবাঘা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিনা অনুমতিতে অন্যত্র এই তেল বিক্রি করার অভিযোগে ট্যাংকের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জ্বালানি তেল বিক্রয় এবং বণ্টনে নৈরাজ্য ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?