লা-অর্গানিককে জরিমানা, প্রকৃতি ফুড সিলগালা
লাইসেন্স গ্রহণ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা এবং প্রকৃতি ফুডকে সিলগালা করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। শনিবার (২৩ মে) রাজধানীর রামপুরা, খিলগাঁও ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে রাজধানীর খিলগাঁও ও হাতিরঝিল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ। লাইসেন্স ছাড়া সেমাই-ঘি উৎপাদন, লা-অর্গানিককে জরিমানা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লা-অর্গানিক’ নামের প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই, বাটার (মাখন), মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন এবং বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হ
লাইসেন্স গ্রহণ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা এবং প্রকৃতি ফুডকে সিলগালা করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
শনিবার (২৩ মে) রাজধানীর রামপুরা, খিলগাঁও ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে রাজধানীর খিলগাঁও ও হাতিরঝিল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ।
লাইসেন্স ছাড়া সেমাই-ঘি উৎপাদন, লা-অর্গানিককে জরিমানা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লা-অর্গানিক’ নামের প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই, বাটার (মাখন), মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন এবং বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।
৫ লাখ টাকার অবৈধ সেরেলাক্স ধ্বংস, প্রকৃতি ফুড সিলগালা
অন্যদিকে রামপুরা বাজার এলাকায় অবস্থিত ‘প্রকৃতি ফুড’ নামের প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ‘সেরেলাক্স’ পণ্য বিপণন করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনএইচ/এসএইচএস
What's Your Reaction?