লাইনে অপেক্ষা, শৃঙ্খল পরিবেশে চলছে ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে ভোটগ্রহণ শুরুর সাড়ে ৪ ঘণ্টা অতিক্রম করলেও ঢাকা ১৩ আসনে চলছে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ। কোন কোন কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-১৩ আসনে অন্তর্ভুক্ত মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভোটকেন্দ্র, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, পিসি কালচার হাউজিং পাবলিক স্কুল কেন্দ্র এবং চিল্ড্রেনস একাডেমি ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে পিসি কালচার হাউজিং পাবলিক স্কুলের ভোট কেন্দ্র এবং মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, পিসি কালচার হাউজিং পাবলিক স্কুলে নারী ভোটারদের দীর্ঘ লাইন। তবে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকায় লাইনের দেখা মেলেনি। এসে সরাসরি কেন্দ্রে প্রবেশ করে ভোট দিয়ে চলে আসতে দেখা গেছে। চিল্ড্রেনস একাডেমি ভোট কেন্দ্র সরেজমিনে, পুরুষ ভোটার উপস্থিতির দীর্ঘ লাইন দেখা গেছে। এছাড়াও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র ঘুরে তুলনামূলক কম ভোটারের উপস্থিতি দেখা গেছে। তবে সবগুলো ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্

লাইনে অপেক্ষা, শৃঙ্খল পরিবেশে চলছে ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে ভোটগ্রহণ শুরুর সাড়ে ৪ ঘণ্টা অতিক্রম করলেও ঢাকা ১৩ আসনে চলছে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ। কোন কোন কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-১৩ আসনে অন্তর্ভুক্ত মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভোটকেন্দ্র, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, পিসি কালচার হাউজিং পাবলিক স্কুল কেন্দ্র এবং চিল্ড্রেনস একাডেমি ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে পিসি কালচার হাউজিং পাবলিক স্কুলের ভোট কেন্দ্র এবং মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, পিসি কালচার হাউজিং পাবলিক স্কুলে নারী ভোটারদের দীর্ঘ লাইন। তবে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকায় লাইনের দেখা মেলেনি। এসে সরাসরি কেন্দ্রে প্রবেশ করে ভোট দিয়ে চলে আসতে দেখা গেছে।

লাইনে অপেক্ষা, শৃঙ্খল পরিবেশে চলছে ভোটগ্রহণ

চিল্ড্রেনস একাডেমি ভোট কেন্দ্র সরেজমিনে, পুরুষ ভোটার উপস্থিতির দীর্ঘ লাইন দেখা গেছে।

এছাড়াও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র ঘুরে তুলনামূলক কম ভোটারের উপস্থিতি দেখা গেছে। তবে সবগুলো ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

এদিকে রাজধানীর জাতীয় সংসদীয় আসন ঢাকা- ১৩। উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২জন, নারী ভোটার ১লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

কেআর/জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow