লাখ লাখ টাকার জাল নোটসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১২। এছাড়াও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামে পৃথক অভিযানে ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ তিন মাদক বিক্রেতাকে আট করা হয়েছে।  সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।  সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উল্লাপাড়ার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেলে সামনে অভিযান চালিয়ে ৫১ হাজার জাল টাকাসহ মো. রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় আসামি আব্দুল হাকিম পলাতক ছিল।  তিনি আরও বলেন, সোমবার (৩০ মার্চ) সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি বাজারে অভিযান চালানো হয়। এ সময় ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মোস্

লাখ লাখ টাকার জাল নোটসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১২। এছাড়াও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামে পৃথক অভিযানে ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ তিন মাদক বিক্রেতাকে আট করা হয়েছে।  সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।  সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উল্লাপাড়ার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেলে সামনে অভিযান চালিয়ে ৫১ হাজার জাল টাকাসহ মো. রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় আসামি আব্দুল হাকিম পলাতক ছিল।  তিনি আরও বলেন, সোমবার (৩০ মার্চ) সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি বাজারে অভিযান চালানো হয়। এ সময় ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মোস্তাফিজুর রহমান, মো. মনিরুজ্জামান (৩৯) ও মোছা. রোজিনা বেগম (৩৫)।  র‌্যাব-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আতিকুর রহমান মিয়া বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে বিক্রির উদ্দেশ্যে ইস্কাফ বোতল সিরাজগঞ্জে নিয়ে আসে। মনিরুজ্জামান ও রোজিনা নিজ বাসায় রেখে মাদক বিক্রি করেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow