লাঠি আর পরশির কাঁধে ভর করে ভোটকেন্দ্রে পঁচাত্তরোর্ধ্ব বৃদ্ধ ভাটু
কুড়িগ্রামের চিলমারীর বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল ভোটারদের উপস্থিতি। সেই ভিড়ের মধ্যেই সবার নজর কাড়েন ৭৫ বছর বয়সী ফজলুল হক ভাটু। ভট্টোপাড়া এলাকা থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ভোট দিতে এসেছেন। ডান হাতে একটি লাঠি, পাশে এক পরশির কাঁধ। বয়সের ভার আর শারীরিক দুর্বলতা তাকে থামাতে পারেনি। ধীরে ধীরে হেঁটে কেন্দ্রে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেন। পরে সহায়তায় ভোটকক্ষে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়ে ফজলুল হক বলেন, ‘কষ্ট হয়, তবু ভোট না দিলে মন শান্তি পায় না। যতদিন পারি, ভোট দেব।’ বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৬ জন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) রাজু আহম্মেদ জানান, বয়স্ক ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তা রাখা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
কুড়িগ্রামের চিলমারীর বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল ভোটারদের উপস্থিতি। সেই ভিড়ের মধ্যেই সবার নজর কাড়েন ৭৫ বছর বয়সী ফজলুল হক ভাটু।
ভট্টোপাড়া এলাকা থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ভোট দিতে এসেছেন। ডান হাতে একটি লাঠি, পাশে এক পরশির কাঁধ। বয়সের ভার আর শারীরিক দুর্বলতা তাকে থামাতে পারেনি। ধীরে ধীরে হেঁটে কেন্দ্রে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেন। পরে সহায়তায় ভোটকক্ষে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দিয়ে বেরিয়ে ফজলুল হক বলেন, ‘কষ্ট হয়, তবু ভোট না দিলে মন শান্তি পায় না। যতদিন পারি, ভোট দেব।’
বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৬ জন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) রাজু আহম্মেদ জানান, বয়স্ক ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তা রাখা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
What's Your Reaction?