লাবুশেন-বার্টলেটের লড়াই, কত করবে অস্ট্রেলিয়া?
অবশেষে লড়াই করার মতো জুটি পেয়েছে অস্ট্রেলিয়া। ৮১ রানে ষষ্ট উইকেট হারানোর পর উইকেটে গেড়ে বসেছেন মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট। দুজনের ব্যাটে শুরু চাপ কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহের দিকে এগোচ্ছে অজিরা। ৩৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৬৯ রান। লাবুশেন ৪৭ আর বার্টলেট ব্যাটিং করছেন ৪৪ রানে। ৮৮ রানের জুটি হয়েছে দুজনের ব্যাটে। এর আগে এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে। ২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি। এসকেডি/ আইএন
অবশেষে লড়াই করার মতো জুটি পেয়েছে অস্ট্রেলিয়া। ৮১ রানে ষষ্ট উইকেট হারানোর পর উইকেটে গেড়ে বসেছেন মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট। দুজনের ব্যাটে শুরু চাপ কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহের দিকে এগোচ্ছে অজিরা। ৩৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৬৯ রান। লাবুশেন ৪৭ আর বার্টলেট ব্যাটিং করছেন ৪৪ রানে। ৮৮ রানের জুটি হয়েছে দুজনের ব্যাটে।
এর আগে এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।
২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি।
এসকেডি/ আইএন
What's Your Reaction?