লামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লামায় মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের আয়োজনে সোমবার (০৮ জুন ২০২৬ইং) সকাল ১০টা থেকে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম, বাজার বিপনন কর্মকর্তা বোরহান উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিপুল নাথ। এছাড়া কৃষিপণ্য উৎপাদনকারী, পাইকার, স্থানীয় ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, কৃষিপণ্য উৎপাদন শেষে বিপননে মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় নানা বিষয়ে কথা বলেন। কৃষকরা জানান, সঠিক বিপনন ব্যবস্থা না থাকায় আমরা কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাচ্ছিনা। তার উপরে পণ্যের দ্বৈত কর, কৃষক বাজার না থাকা, ডিলার কর্তৃক সারের অধিক মূল্য রাখা ও কৃষি বিষয়ক কারিগরি সহায়তা না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা।

লামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লামায় মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের আয়োজনে সোমবার (০৮ জুন ২০২৬ইং) সকাল ১০টা থেকে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম, বাজার বিপনন কর্মকর্তা বোরহান উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিপুল নাথ। এছাড়া কৃষিপণ্য উৎপাদনকারী, পাইকার, স্থানীয় ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, কৃষিপণ্য উৎপাদন শেষে বিপননে মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় নানা বিষয়ে কথা বলেন। কৃষকরা জানান, সঠিক বিপনন ব্যবস্থা না থাকায় আমরা কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাচ্ছিনা। তার উপরে পণ্যের দ্বৈত কর, কৃষক বাজার না থাকা, ডিলার কর্তৃক সারের অধিক মূল্য রাখা ও কৃষি বিষয়ক কারিগরি সহায়তা না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow