লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু

টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় বন্যা কবলিত হয়েছে। তার সাথে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড়ধসে দুই পরিবারে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে। আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভারী বৃষ্টিতে ইউনিয়ন বেশ কয়েকস্থানে পাহাড়ধস হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পাহাড়ধসে মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মোঃ ইউনুস এবং আলী হায়দার এর ছেলে মোঃ জুয়েল এর বসতঘর ঘরে মাটির নিচে চাপা পড়ে। এসময় মোঃ ইউনুস তার স্ত্রী রানু আক্তার তাদের সন্তান মোঃ সোলেমান এবং মোঃ জুয়েল তার স্ত্রী কুলসুমা আক্তার মাটি চাপা পড়ে মারা গেছে। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, লামা ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন মাটি সরিয়ে প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু

টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় বন্যা কবলিত হয়েছে। তার সাথে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড়ধসে দুই পরিবারে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে।

আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভারী বৃষ্টিতে ইউনিয়ন বেশ কয়েকস্থানে পাহাড়ধস হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পাহাড়ধসে মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মোঃ ইউনুস এবং আলী হায়দার এর ছেলে মোঃ জুয়েল এর বসতঘর ঘরে মাটির নিচে চাপা পড়ে। এসময় মোঃ ইউনুস তার স্ত্রী রানু আক্তার তাদের সন্তান মোঃ সোলেমান এবং মোঃ জুয়েল তার স্ত্রী কুলসুমা আক্তার মাটি চাপা পড়ে মারা গেছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, লামা ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন মাটি সরিয়ে প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow