লালমনিরহাটে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩ মোটরসাইকেল উদ্ধার

​লালমনিরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ​শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ও শনিবার (৭ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ​ গ্রেপ্তারকৃতরা হলেন-রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোহাজারী এলাকার মোঃ তুহিন ইসলাম (৩০), লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার ইম্বোরকোল এলাকার মোঃ শিমুল মিয়া (২৮) এবং একই উপজেলার লতাবর গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৭)। ​লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল হাতীবান্ধা উপজেলার দোয়ানী চেকপোস্ট থেকে প্রথমে তুহিন ও সাদেকুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কাকিনা ও লতাবর গ্রামে অভিযান চালিয়

লালমনিরহাটে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩ মোটরসাইকেল উদ্ধার

​লালমনিরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

​শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ও শনিবার (৭ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ​ গ্রেপ্তারকৃতরা হলেন-রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোহাজারী এলাকার মোঃ তুহিন ইসলাম (৩০), লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার ইম্বোরকোল এলাকার মোঃ শিমুল মিয়া (২৮) এবং একই উপজেলার লতাবর গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৭)।

​লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল হাতীবান্ধা উপজেলার দোয়ানী চেকপোস্ট থেকে প্রথমে তুহিন ও সাদেকুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কাকিনা ও লতাবর গ্রামে অভিযান চালিয়ে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিমুল মিয়ার বাড়ি থেকে একটি ডিসকভার-১৩৫ সিসি এবং হাবিবুর রহমানের বাড়ি থেকে একটি হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সুসংগঠিত চোর চক্রের সদস্য যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচা করে আসছিল।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow