লালমনিরহাটে দুপুর ২টা পর্যন্ত অর্ধেকের বেশি ভোট পড়েছে

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত জেলার তিনটি আসনেই গড়ে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে। জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী লালমনিরহাট-১ আসনে ভোট পড়েছে ৫৭ শতাংশ, লালমনিরহাট-২ আসনে ৫১ শতাংশ এবং লালমনিরহাট-৩ আসনে ৫৮ শতাংশ। তিনি বলেন, লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৩৮৬টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়। শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দুপুরের পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সকালের তুলনায় কিছুটা কমে আসে। মহসীন ইসলাম শাওন/কেএইচকে/এ

লালমনিরহাটে দুপুর ২টা পর্যন্ত অর্ধেকের বেশি ভোট পড়েছে

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত জেলার তিনটি আসনেই গড়ে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী লালমনিরহাট-১ আসনে ভোট পড়েছে ৫৭ শতাংশ, লালমনিরহাট-২ আসনে ৫১ শতাংশ এবং লালমনিরহাট-৩ আসনে ৫৮ শতাংশ।

তিনি বলেন, লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৩৮৬টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়। শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দুপুরের পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সকালের তুলনায় কিছুটা কমে আসে।

মহসীন ইসলাম শাওন/কেএইচকে/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow