লিচুবাগান থেকে গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লিচুবাগান থেকে সাড়ে তিন কেজি গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫। শনিবার (৩১ জানুয়ারি) সকালে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব-৫ জানায়, রাজশাহী, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াপাখিয়া বেড়িবাঁধ এলাকায় একটি লিচুর বাগানে অভিযানের সময়ে দেখতে পায় প্লাস্টিকের দুটি ব্যাগ পড়ে আছে। এ সন্দেহজনক ব্যাগ দুটিতে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি করে ৩ কেজি ৩০৬ গ্রাম গানপাউডার ও ৮৫৫ গ্রাম কাচগুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ২টি স্কচটেপ, ৬টি গ্যাস লাইটারসহ সরঞ্জামগুলো জব্দ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার আলামতগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লিচুবাগান থেকে সাড়ে তিন কেজি গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, রাজশাহী, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াপাখিয়া বেড়িবাঁধ এলাকায় একটি লিচুর বাগানে অভিযানের সময়ে দেখতে পায় প্লাস্টিকের দুটি ব্যাগ পড়ে আছে। এ সন্দেহজনক ব্যাগ দুটিতে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি করে ৩ কেজি ৩০৬ গ্রাম গানপাউডার ও ৮৫৫ গ্রাম কাচগুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ২টি স্কচটেপ, ৬টি গ্যাস লাইটারসহ সরঞ্জামগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার আলামতগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?