লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গাইবান্ধায় এক শিশুকে লিচুর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইমরান সরকার নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদরের বিষ্ণুপুর এলাকায়। এ ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত যুবককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইমরান সরকার নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার একটি গ্রামে লিচুর বাগানের পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিল ভুক্তভোগী শিশু। এ সময় অভিযুক্ত ইমরান শিশুটিকে লিচুর লোভ দেখিয়ে কৌশলে বাগানের ভেতরে নিয়ে যায়। এরপর বাগানের একটি ফাঁকা জায়গায় শিশুটিকে ধর্ষণচেষ্টা করে অভিযুক্ত। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে ইমরানকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের ভেতর আটকে রাখে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে মামলা হলে হাসপাতাল থেকে ছাড়পত্র

লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গাইবান্ধায় এক শিশুকে লিচুর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইমরান সরকার নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদরের বিষ্ণুপুর এলাকায়। এ ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত যুবককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইমরান সরকার নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার একটি গ্রামে লিচুর বাগানের পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিল ভুক্তভোগী শিশু। এ সময় অভিযুক্ত ইমরান শিশুটিকে লিচুর লোভ দেখিয়ে কৌশলে বাগানের ভেতরে নিয়ে যায়। এরপর বাগানের একটি ফাঁকা জায়গায় শিশুটিকে ধর্ষণচেষ্টা করে অভিযুক্ত। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে ইমরানকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের ভেতর আটকে রাখে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে মামলা হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর অভিযুক্তকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow