লিটন-হৃদয়ের জুটিতে একশ পার বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশনে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে টাইগাররা। প্রথম ওভারে সৌম্য সরকার ফেরার পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তও সেট হয়ে উইকেট ছুড়ে দিয়েছেন। ১৫ ওভারে ৬১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জুটি গড়ে সামাল দিচ্ছেন লিটন কুমার দাস ও তাওদিন হৃদয়। দুজনের জুটিতে দলের স্কোর পার হয়েছে ১০০ রান। এ ই প্রতিবেদন লেখার আগপর্যন্ত দলের রান এখন ৩ উইকেটে ১০৩। দুজনের জুটি হয়েছে ৪২ রানের। লিটন ২৫ ও হৃদয় অপরাজিত আছেন ১৯ রানে। এর আগে, ইনিংসের প্রথম ওভারে জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য। পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন তামিম। ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। এতে ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি। ২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তামিম। শান্তকেও ফেরত পাঠান রেনশ। সুইপ করতে গিয়ে বোল্ড হন শান

লিটন-হৃদয়ের জুটিতে একশ পার বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশনে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে টাইগাররা। প্রথম ওভারে সৌম্য সরকার ফেরার পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তও সেট হয়ে উইকেট ছুড়ে দিয়েছেন।

১৫ ওভারে ৬১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জুটি গড়ে সামাল দিচ্ছেন লিটন কুমার দাস ও তাওদিন হৃদয়। দুজনের জুটিতে দলের স্কোর পার হয়েছে ১০০ রান। এ ই প্রতিবেদন লেখার আগপর্যন্ত দলের রান এখন ৩ উইকেটে ১০৩। দুজনের জুটি হয়েছে ৪২ রানের। লিটন ২৫ ও হৃদয় অপরাজিত আছেন ১৯ রানে।

এর আগে, ইনিংসের প্রথম ওভারে জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য।

পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন তামিম। ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। এতে ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি। ২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তামিম।

শান্তকেও ফেরত পাঠান রেনশ। সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত। ৫০ বলে ২৪ রান করে আউট হয়েছেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে এসেই বাংলাদেশ হারিয়েছে তৃতীয় উইকেট।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow