লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়। পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি দল লিফটের দরজা খুলে শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ভবনটিতে গিয়েছিলেন। আরও পড়ুন রাজশাহী বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, খবর পেয়ে সকাল ১১টার দিকে আট সদস্যের একটি উদ্ধারকারী দল যায়। পরে লিফটের দরজা খুলে আটকে থাকা সাত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে গিয়েছিল। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। এইচ এম কামাল/এসজেডএইচ/জেআইএম
নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়। পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি দল লিফটের দরজা খুলে শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ভবনটিতে গিয়েছিলেন।
নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, খবর পেয়ে সকাল ১১টার দিকে আট সদস্যের একটি উদ্ধারকারী দল যায়। পরে লিফটের দরজা খুলে আটকে থাকা সাত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে গিয়েছিল। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
এইচ এম কামাল/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
