লিবিয়া টু গ্রিস: বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে পরিচয় খুঁজছে দূতাবাস
লিবিয়া উপকূল থেকে অবৈধভাবে গ্রিসে প্রবেশের সময় জাহাঙ্গীর ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহত ওই বাংলাদেশি নাগরিকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রমও শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, এথেন্স।দূতাবাসের তথ্যমতে, গত ১৮ জুন ২০২৬ লিবিয়া উপকূল থেকে অবৈধভাবে গ্রিসে প্রবেশের সময় জাহাঙ্গীর ইসলাম নামে ওই বাংলাদেশি নাগরিক মারা যান। বাংলাদেশ দূতাবাস জানায়, এখন পর্যন্ত গ্রিক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস নিহত ব্যক্তির পূর্ণ পরিচয়, স্থায়ী ঠিকানা কিংবা পরিবারের সদস্যদের শনাক্ত করতে পারেনি। পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করা যাচ্ছে না। বর্তমানে মরদেহটি গ্রিসের ক্রিতি দ্বীপের চানিয়া হাসপাতালে রয়েছে। গ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘটনায় অন্যকোনো বাংলাদেশির হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানায় দূতাবাস। এ অবস্থায়, নিহত জাহাঙ্গীর ইসলামকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে, দ্রুত বাংলাদেশ দূতাবাস, এথেন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য গ্রিসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদ
লিবিয়া উপকূল থেকে অবৈধভাবে গ্রিসে প্রবেশের সময় জাহাঙ্গীর ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহত ওই বাংলাদেশি নাগরিকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ফলে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রমও শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, এথেন্স।
দূতাবাসের তথ্যমতে, গত ১৮ জুন ২০২৬ লিবিয়া উপকূল থেকে অবৈধভাবে গ্রিসে প্রবেশের সময় জাহাঙ্গীর ইসলাম নামে ওই বাংলাদেশি নাগরিক মারা যান।
বাংলাদেশ দূতাবাস জানায়, এখন পর্যন্ত গ্রিক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস নিহত ব্যক্তির পূর্ণ পরিচয়, স্থায়ী ঠিকানা কিংবা পরিবারের সদস্যদের শনাক্ত করতে পারেনি। পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করা যাচ্ছে না। বর্তমানে মরদেহটি গ্রিসের ক্রিতি দ্বীপের চানিয়া হাসপাতালে রয়েছে।
গ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘটনায় অন্যকোনো বাংলাদেশির হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানায় দূতাবাস।
এ অবস্থায়, নিহত জাহাঙ্গীর ইসলামকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে, দ্রুত বাংলাদেশ দূতাবাস, এথেন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য গ্রিসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে দূতাবাস।
নিহতের পরিচয় নিশ্চিত করা গেলে তার মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
এমআরএম
What's Your Reaction?