লিভারপুলে বরখাস্ত হতেই আরেক বড় ক্লাব থেকে চাকরির অফার স্লটের

লিভারপুল প্রধান কোচের পদ থেকে আর্নে স্লটকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই তার নতুন গন্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের নতুন প্রধান কোচ হওয়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছেন তিনি। শনিবার (৩০ মে) লিভারপুল আনুষ্ঠানিকভাবে স্লটের বিদায়ের ঘোষণা দেয়। দুই মৌসুম দায়িত্ব পালনের পর তার সঙ্গে পথচলা শেষ করে ক্লাবটি। এক দীর্ঘ বিবৃতিতে ক্লাবের মালিকপক্ষ স্লটের অবদানকে স্বীকৃতি জানায় এবং কঠিন সময়ে দলের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। স্লটের অধীনে লিভারপুল ১১৩ ম্যাচে ৬৬টি জয়, ১৮টি ড্র এবং ২৯টি হার দেখেছে। তার সময়ের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়, যা ছিল ৩৫ বছরে ক্লাবটির মাত্র দ্বিতীয় লিগ শিরোপা। তবে পরের মৌসুমে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। অনেক সমর্থক দলের রক্ষণাত্মক ও একঘেয়ে খেলার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অনেকে আবার সাবেক কোচ জার্গেন ক্লপের বিখ্যাত ‘হেভি মেটাল ফুটবল’ শৈলীতে ফেরার দাবি জানান। দলের তারকা মোহাম্মদ সালাহও একই ধরনের মত পোষণ করেছিলেন। অন্যদিকে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক সাচা ত

লিভারপুলে বরখাস্ত হতেই আরেক বড় ক্লাব থেকে চাকরির অফার স্লটের

লিভারপুল প্রধান কোচের পদ থেকে আর্নে স্লটকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই তার নতুন গন্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের নতুন প্রধান কোচ হওয়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছেন তিনি।

শনিবার (৩০ মে) লিভারপুল আনুষ্ঠানিকভাবে স্লটের বিদায়ের ঘোষণা দেয়। দুই মৌসুম দায়িত্ব পালনের পর তার সঙ্গে পথচলা শেষ করে ক্লাবটি। এক দীর্ঘ বিবৃতিতে ক্লাবের মালিকপক্ষ স্লটের অবদানকে স্বীকৃতি জানায় এবং কঠিন সময়ে দলের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়।

স্লটের অধীনে লিভারপুল ১১৩ ম্যাচে ৬৬টি জয়, ১৮টি ড্র এবং ২৯টি হার দেখেছে। তার সময়ের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়, যা ছিল ৩৫ বছরে ক্লাবটির মাত্র দ্বিতীয় লিগ শিরোপা।

তবে পরের মৌসুমে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। অনেক সমর্থক দলের রক্ষণাত্মক ও একঘেয়ে খেলার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অনেকে আবার সাবেক কোচ জার্গেন ক্লপের বিখ্যাত ‘হেভি মেটাল ফুটবল’ শৈলীতে ফেরার দাবি জানান। দলের তারকা মোহাম্মদ সালাহও একই ধরনের মত পোষণ করেছিলেন।

অন্যদিকে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক সাচা তাভোলিয়েরির দাবি, স্লট খুব দ্রুতই আবার কোচিংয়ে ফিরতে পারেন। তার তথ্য অনুযায়ী, সম্প্রতি বরখাস্ত হওয়া মাসিমিলিয়ানো অ্যালেগ্রির উত্তরসূরি হিসেবে এসি মিলানের সঙ্গে স্লটের আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে।

গত মৌসুমে এসি মিলান সিরিআ-তে পঞ্চম স্থানে শেষ করে এবং টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারায়। মৌসুমের শেষ ১৩ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরে যাওয়ায় ক্লাবটির ম্যানেজমেন্ট বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow