লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ইউএসএফ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি-কে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। মঙ্গলবার (৫ মে) ইউএসএফ কর্তৃপক্ষ মিয়ামি বাংলাদেশ কনস্যুলেট-কে চিঠি দিয়ে বিষয়টি জানায় এবং নিহতদের পরিবারের পক্ষে একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানায়। জানা গেছে, জামিল লিমন ইউএসএফ-এর ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন। এদিকে বৃষ্টির মরদেহ আগামী ৭ মে দেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ৪ মে বিকেলে লিমনের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। গত ১৬ এপ্রিল লিমন নিখোঁজ হন। একই সময় নিখোঁজ হন বৃষ্টিও। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবার স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে।পরে এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আব

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ইউএসএফ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি-কে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। মঙ্গলবার (৫ মে) ইউএসএফ কর্তৃপক্ষ মিয়ামি বাংলাদেশ কনস্যুলেট-কে চিঠি দিয়ে বিষয়টি জানায় এবং নিহতদের পরিবারের পক্ষে একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানায়।

জানা গেছে, জামিল লিমন ইউএসএফ-এর ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।

এদিকে বৃষ্টির মরদেহ আগামী ৭ মে দেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ৪ মে বিকেলে লিমনের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়।

গত ১৬ এপ্রিল লিমন নিখোঁজ হন। একই সময় নিখোঁজ হন বৃষ্টিও। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবার স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
পরে এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ-কে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow