লেগুনা স্ট্যান্ডে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
রাজধানীর শ্যামপুর থানার জুরাইন রেলগেট লেগুনা স্ট্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যজিৎ বলেন, খবর পেয়ে জুরাইন রেলগেট লেগুনা স্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুনবিএনপি কোনো বিপ্লবী দল নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদারপন্থি দল জয়পুরহাটে গ্রামবাসীকে নিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকায় ভিক্ষা করতেন। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের
রাজধানীর শ্যামপুর থানার জুরাইন রেলগেট লেগুনা স্ট্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যজিৎ বলেন, খবর পেয়ে জুরাইন রেলগেট লেগুনা স্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিএনপি কোনো বিপ্লবী দল নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদারপন্থি দল
জয়পুরহাটে গ্রামবাসীকে নিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকায় ভিক্ষা করতেন। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই সত্যজিৎ।
কাজী আল-আমিন/কেএসআর
What's Your Reaction?