লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেঙে দিলে ইরানের ‘বোকামি’ হবে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, লেবানন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আলোচনা ভেঙে দেওয়া ইরানের জন্য ‘বোকামি’ হবে। হাঙ্গেরি থেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে মতপার্থক্য থাকলেও সেটিকে কেন্দ্র করে পুরো চুক্তি ঝুঁকিতে ফেলা উচিত নয়। তিনি বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেন। ভ্যান্স আরও জানান, যুক্তরাষ্ট্র কখনোই একমত হয়নি যে ইসরায়েল লেবাননে হামলা বন্ধ করবে। তার মতে, আলোচনায় খারাপ উদ্দেশ্য ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউস জানিয়েছে, লেবানন এই চুক্তির অংশ নয়। সূত্র: শাফাক নিউজ  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow