লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক অঞ্চল নিয়ে সমঝোতা বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইতালির রোমে লেবাননের সঙ্গে চলমান আলোচনা এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। খবর এএফপির। মঙ্গলবার (১৪ জুলাই) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে সার বলেন, এই দুটি পরীক্ষামূলক অঞ্চল বাস্তবায়নের পথে এগোতে আমরা প্রস্তুত। আমার আশা, রোমে চলমান এই দফার আলোচনা এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে।  যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে প্রথম দফার আলোচনার পর গত ২৬ জুন  দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। সেই সমঝোতার ধারাবাহিকতায় রোমে আবারও আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পরীক্ষামূলক অঞ্চল পরিকল্পনা। এর আওতায় ধাপে ধাপে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে, ইসরায়েলি বাহিনী সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যাবে এবং সেখানে পর্যায়ক্রমে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। ২৬ জুনের সমঝোতা অনুযায়ী, বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে দক্ষিণ লেবাননের দুটি অঞ্চল নির্ধারণ করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য ম

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক অঞ্চল নিয়ে সমঝোতা বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইতালির রোমে লেবাননের সঙ্গে চলমান আলোচনা এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। খবর এএফপির।

মঙ্গলবার (১৪ জুলাই) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে সার বলেন, এই দুটি পরীক্ষামূলক অঞ্চল বাস্তবায়নের পথে এগোতে আমরা প্রস্তুত। আমার আশা, রোমে চলমান এই দফার আলোচনা এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে প্রথম দফার আলোচনার পর গত ২৬ জুন  দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। সেই সমঝোতার ধারাবাহিকতায় রোমে আবারও আলোচনা শুরু হয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পরীক্ষামূলক অঞ্চল পরিকল্পনা। এর আওতায় ধাপে ধাপে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে, ইসরায়েলি বাহিনী সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যাবে এবং সেখানে পর্যায়ক্রমে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে।

২৬ জুনের সমঝোতা অনুযায়ী, বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে দক্ষিণ লেবাননের দুটি অঞ্চল নির্ধারণ করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড লেবানন ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow