লেবানন থেকে ছোড়া রকেট নিজ ভূখণ্ডেই বিস্ফোরিত, সতর্কতা জারি ইসরায়েলের

ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি সম্প্রদায়ের দিকে লেবানন থেকে রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে রকেটটি লেবাননের নিজ ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার। রোববার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য হুমকির কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা যায়, ওই অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বাজানো হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, ঘটনাটিতে কয়েকটি স্বতন্ত্র রকেট নিক্ষেপ করা হয়েছিল, তবে সেগুলোর সবই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই লেবাননের ভেতরেই বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রকেটগুলো কারা নিক্ষেপ করেছে সে বিষয়েও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহই এ হামলার সঙ্গে জড়িত।

লেবানন থেকে ছোড়া রকেট নিজ ভূখণ্ডেই বিস্ফোরিত, সতর্কতা জারি ইসরায়েলের

ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি সম্প্রদায়ের দিকে লেবানন থেকে রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে রকেটটি লেবাননের নিজ ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার।

রোববার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য হুমকির কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা যায়, ওই অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বাজানো হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, ঘটনাটিতে কয়েকটি স্বতন্ত্র রকেট নিক্ষেপ করা হয়েছিল, তবে সেগুলোর সবই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই লেবাননের ভেতরেই বিস্ফোরিত হয়।

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রকেটগুলো কারা নিক্ষেপ করেছে সে বিষয়েও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহই এ হামলার সঙ্গে জড়িত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow