লেবানন-সিরিয়া-গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরায়েলি বাহিনী লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য থাকবে। যুক্তরাষ্ট্র ও ইরান লেবাননসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার এমন মন্তব্য করেছেন তিনি। ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি একটি সুস্পষ্ট নীতি অনুসরণ করছি, যার অধীনে জিহাদি শক্তির হাত থেকে সীমান্ত এবং সেখানকার ইসরায়েলি জনবসতিগুলোকে রক্ষা করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। এই বিবৃতিতে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির কোনো উল্লেখ করা হয়নি। এলাকাটি স্থানীয় বাসিন্দামুক্ত করা হবে এবং মাটির উপরে ও নিচে থাকা সব সন্ত্রাসী অবকাঠামো—যার মধ্যে সম্মুখসারির গ্রামগুলোর সেইসব বাড়িঘরও রয়েছে যেগুলো সন্ত্রাসী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েল কাৎজ বলেন, এলাকা দখলে রাখা এবং নিরাপত্তা অঞ্চল বজায় রাখা আইডিএফের অন্যতম শ্রেষ্ঠ অর্জন...। তাই বিদ্যমান এবং ভবিষ্যতে আসতে পারে এমন সব চাপ সত্ত্বে

লেবানন-সিরিয়া-গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরায়েলি বাহিনী লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য থাকবে। যুক্তরাষ্ট্র ও ইরান লেবাননসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার এমন মন্তব্য করেছেন তিনি।

ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি একটি সুস্পষ্ট নীতি অনুসরণ করছি, যার অধীনে জিহাদি শক্তির হাত থেকে সীমান্ত এবং সেখানকার ইসরায়েলি জনবসতিগুলোকে রক্ষা করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। এই বিবৃতিতে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির কোনো উল্লেখ করা হয়নি।

এলাকাটি স্থানীয় বাসিন্দামুক্ত করা হবে এবং মাটির উপরে ও নিচে থাকা সব সন্ত্রাসী অবকাঠামো—যার মধ্যে সম্মুখসারির গ্রামগুলোর সেইসব বাড়িঘরও রয়েছে যেগুলো সন্ত্রাসী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো সেগুলো ধ্বংস করে দেওয়া হবে।

ইসরায়েল কাৎজ বলেন, এলাকা দখলে রাখা এবং নিরাপত্তা অঞ্চল বজায় রাখা আইডিএফের অন্যতম শ্রেষ্ঠ অর্জন...। তাই বিদ্যমান এবং ভবিষ্যতে আসতে পারে এমন সব চাপ সত্ত্বেও আমরা লেবানন থেকে আইডিএফ সদস্যদের প্রত্যাহারের বিরোধিতা করছি। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে নেতানিয়াহু এ বিষয়ে অবহিত করেছেন।

ইরানকেও সতর্ক করে তিনি বলেছেন, লেবাননে তাদের অভিযানের জবাবে যদি ইসলামি প্রজাতন্ত্র ইসরায়েলের ওপর হামলা করে, তবে ইসরায়েল ‌‘পূর্ণ শক্তি’ দিয়ে তার পাল্টা জবাব দেবে।

ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তা স্বার্থ এবং আমাদের নাগরিকদের সুরক্ষার বিষয়ে আমরা কোনো আপস করব না এবং আমরা নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সরে আসব না।লেবাননের ঘটনা নিয়ে যদি ইরান ইসরায়েলের ওপর হামলা করে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তার ওপর আঘাত হানব এবং আমাদের সক্ষমতার পার্থক্য স্পষ্টভাবে দেখিয়ে দেব।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow