লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

লেবাননে ইসরায়েলি সামরিক যানবাহন ও ট্যাংক লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার গোষ্ঠীটি এ দাবি করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনারা হামলার শিকার হন। খবর আল-জাজিরার।  গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে, ড্রোন ব্যবহার করে দুটি ইসরায়েলি সাঁজোয়া সামরিক যান এবং দুটি ট্যাংকে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানায়, হামলাগুলো দক্ষিণ লেবাননের যাওতার আল-শারকিয়াহ এলাকার কাছে সংঘটিত হয়েছে। অঞ্চলটি লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর ঠিক ওপারে অবস্থিত। গোষ্ঠীটি হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। একইভাবে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও দুপক্ষই তা লঙ্ঘন করছে। 

লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

লেবাননে ইসরায়েলি সামরিক যানবাহন ও ট্যাংক লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার গোষ্ঠীটি এ দাবি করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনারা হামলার শিকার হন। খবর আল-জাজিরার। 

গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে, ড্রোন ব্যবহার করে দুটি ইসরায়েলি সাঁজোয়া সামরিক যান এবং দুটি ট্যাংকে হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ জানায়, হামলাগুলো দক্ষিণ লেবাননের যাওতার আল-শারকিয়াহ এলাকার কাছে সংঘটিত হয়েছে। অঞ্চলটি লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর ঠিক ওপারে অবস্থিত।

গোষ্ঠীটি হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। একইভাবে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও দুপক্ষই তা লঙ্ঘন করছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow