লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের আল-আদিসা শহরে নবপ্রতিষ্ঠিত একটি ইসরায়েলি সেনা কামান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। রোববার (১৪ জুন) সংগঠনটির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মারজাইউন জেলার অন্তর্গত আল-আদিসায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওই আর্টিলারি ঘাঁটিকে একটি ভারী রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন জনপদের দিকে তিনটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তারা যুদ্ধবিরতির একটি গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, ছোড়া প্রজেক্টাইলগুলো শোমেরা ও শ্লোমি এলাকার কাছে গিয়ে পড়ে। এছাড়া গতকাল আরও দুটি প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছিল বলেও দাবি করেছে আইডিএফ। লেবানন-ইসরায়েলের সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ২ মার্চ থেকে লেবাননের ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে এবং দেশটির দক্ষিণাঞ্চল
লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের আল-আদিসা শহরে নবপ্রতিষ্ঠিত একটি ইসরায়েলি সেনা কামান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।
রোববার (১৪ জুন) সংগঠনটির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মারজাইউন জেলার অন্তর্গত আল-আদিসায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওই আর্টিলারি ঘাঁটিকে একটি ভারী রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন জনপদের দিকে তিনটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তারা যুদ্ধবিরতির একটি গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, ছোড়া প্রজেক্টাইলগুলো শোমেরা ও শ্লোমি এলাকার কাছে গিয়ে পড়ে। এছাড়া গতকাল আরও দুটি প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছিল বলেও দাবি করেছে আইডিএফ।
লেবানন-ইসরায়েলের সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ২ মার্চ থেকে লেবাননের ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় ৩,৭০০ জনেরও বেশি মানুষ নিহত, প্রায় ১১,৫০০ জন আহত এবং ১৫ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র : আল জাজিরা
What's Your Reaction?