লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত উপস্থিতি বা নতুন কোনো সামরিক হামলাকে তেহরান সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। মঙ্গলবার (১৬ জুন) বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আরাগচি বলেন, আমাদের দৃষ্টিতে এই সমঝোতা স্মারকে দুটি পক্ষ রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ। তিনি বলেন, এই স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের তাৎক্ষণিক ও স্থায়ী সমাপ্তির ঘোষণা। লেবাননের যুদ্ধের অবসান ছাড়া যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি সম্ভব নয়। আরাগচি বলেন, যুদ্ধের অবসান তখনই সম্পূর্ণ হবে যখন সংঘাত চলাকালে দখল করা অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। তিনি আরও বলেন, এখন থেকে লেবাননের বিরুদ্ধে জায়নবাদী শাসনের যেকোনো সামরিক হামলা এবং লেবাননের ভূখণ্ডে তাদের অব্যাহত দখলদারিত্বকে আমরা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করব। আরাগচি বলেন, আনুষ্ঠানিক স্বাক্ষরে

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত উপস্থিতি বা নতুন কোনো সামরিক হামলাকে তেহরান সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

মঙ্গলবার (১৬ জুন) বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আরাগচি বলেন, আমাদের দৃষ্টিতে এই সমঝোতা স্মারকে দুটি পক্ষ রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ।

তিনি বলেন, এই স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের তাৎক্ষণিক ও স্থায়ী সমাপ্তির ঘোষণা। লেবাননের যুদ্ধের অবসান ছাড়া যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি সম্ভব নয়।

আরাগচি বলেন, যুদ্ধের অবসান তখনই সম্পূর্ণ হবে যখন সংঘাত চলাকালে দখল করা অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে।

তিনি আরও বলেন, এখন থেকে লেবাননের বিরুদ্ধে জায়নবাদী শাসনের যেকোনো সামরিক হামলা এবং লেবাননের ভূখণ্ডে তাদের অব্যাহত দখলদারিত্বকে আমরা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করব।

আরাগচি বলেন, আনুষ্ঠানিক স্বাক্ষরের পরপরই ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে নতুন দফা আলোচনা শুরু হবে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওই আলোচনায় পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে ততদিন লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকবে।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow