লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে নিহত ১৫

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার বৈরুত থেকে দক্ষিণ লেবাননগামী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে তিনটি ইসরায়েলি ড্রোন হামলায় আটজন নিহত হন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। জিয়েহ এলাকায় (বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে) হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিতে দেখা গেছে, যানবাহনগুলোর বাইরের অংশ পুড়ে গেছে এবং ছিন্নভিন্ন হয়ে গেছে। দক্ষিণ লেবাননের তাইর শহর থেকে আলজাজিরার সংবাদদাতা জেইনা খোদর জানান, “সংঘাত ক্রমশ বেড়ে চলেছে। এই সংঘাতে ওই এলাকার বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক ক্ষতির প্রভাব পড়ছে।” লেবাননের বিভিন্ন এলাকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow