লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল)-এর একটি রসদবাহী বহরে হামলার ঘটনায় দুই মালয়েশীয় শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, দক্ষিণ লেবাননের হ্যারিস গ্রামসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুই শান্তিরক্ষীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, ইউএনআইএফআইএল এ ঘটনার তদন্ত করবে। তবে হামলার জন্য কোন পক্ষ দায়ী, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে পৃথক এক ঘটনায়, লেবাননের বিন্ত জবেইল এলাকার কাছে জাতিসংঘের একটি বহরের পাশ দিয়ে একটি ইসরায়েলি ট্যাংক গুলি ছোড়ে বলে জানান দুজারিক। নিরাপত্তার কারণে ওই বহরকে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে যেতে হয়। এ ছাড়া বুধবার বিইয়াদা এলাকায় ইউএনআইএফআইএল শান্তিরক্ষীরা ব্যাপক ড্রোন তৎপরতা লক্ষ্য করেছেন বলেও জানান তিনি। স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা ও অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও এ বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি। বর্তমানে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে নিরাপ

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল)-এর একটি রসদবাহী বহরে হামলার ঘটনায় দুই মালয়েশীয় শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, দক্ষিণ লেবাননের হ্যারিস গ্রামসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুই শান্তিরক্ষীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, ইউএনআইএফআইএল এ ঘটনার তদন্ত করবে। তবে হামলার জন্য কোন পক্ষ দায়ী, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে পৃথক এক ঘটনায়, লেবাননের বিন্ত জবেইল এলাকার কাছে জাতিসংঘের একটি বহরের পাশ দিয়ে একটি ইসরায়েলি ট্যাংক গুলি ছোড়ে বলে জানান দুজারিক। নিরাপত্তার কারণে ওই বহরকে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে যেতে হয়।

এ ছাড়া বুধবার বিইয়াদা এলাকায় ইউএনআইএফআইএল শান্তিরক্ষীরা ব্যাপক ড্রোন তৎপরতা লক্ষ্য করেছেন বলেও জানান তিনি।

স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা ও অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও এ বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি।

বর্তমানে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow