লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর বিষয়ে যা জানাল পরিবার

ফরিদপুরে চরভদ্রাসনের লেবানন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দিপালী (৩৪) ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন।  জানা গেছে, বুধবার (০৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতের কফিলের নিজ এলাকায় অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এ বোমা হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দিপালী চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে এবং মৃত রোজিনা খাতুনের সন্তান। জীবিকার তাগিদে তিনি লেবাননে কর্মরত ছিলেন। বাংলাদেশ দূতাবাস বৈরুত অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ এম্বাসি বৈরুত সূত্রে জানা যায়, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের অবস্থা ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে। মৃত দিপালীর বোন লাইজু কালবেলাকে জানান, তার বোন অবিবাহিত ছিলেন এবং মৃত্

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর বিষয়ে যা জানাল পরিবার

ফরিদপুরে চরভদ্রাসনের লেবানন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দিপালী (৩৪) ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন। 

জানা গেছে, বুধবার (০৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতের কফিলের নিজ এলাকায় অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এ বোমা হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত দিপালী চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে এবং মৃত রোজিনা খাতুনের সন্তান। জীবিকার তাগিদে তিনি লেবাননে কর্মরত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস বৈরুত অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ এম্বাসি বৈরুত সূত্রে জানা যায়, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের অবস্থা ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মৃত দিপালীর বোন লাইজু কালবেলাকে জানান, তার বোন অবিবাহিত ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। জীবিকার তাগিদে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে লেবাননে পাড়ি জমান। তাদের পরিবারে বাবা, এক ভাই ও বোন রয়েছেন।

চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow