লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন প্যারামেডিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এনএনএর প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ আল ফাওকা দার আল মুয়াল্লিমিন সড়কে ইসলামিক হেলথ অথরিটি পরিচালিত একটি সিভিল ডিফেন্স গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে গাড়িতে থাকা উদ্ধারকর্মীরা আহত হন। প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে অবস্থিত আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী ভারী গোলাবর্ষণও চালায়। এদিকে জুলাই মাসজুড়ে জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১২ সেনা গুরুতর আহত ও মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আহত সেনাদের চিকিৎসার জন্য জার্মানিতে অবস্থিত একটি মার্কিন সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। চলতি জুলাইয়ের শুরু থেকে ইরানের হামলায় আহত প্রায় ১০০ মার্কিন সেনার মধ্যে তারাও রয়েছেন বলে পেন্টাগনের তথ্য উল্লেখ কর
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন প্যারামেডিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ আল ফাওকা দার আল মুয়াল্লিমিন সড়কে ইসলামিক হেলথ অথরিটি পরিচালিত একটি সিভিল ডিফেন্স গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে গাড়িতে থাকা উদ্ধারকর্মীরা আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে অবস্থিত আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী ভারী গোলাবর্ষণও চালায়।
এদিকে জুলাই মাসজুড়ে জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১২ সেনা গুরুতর আহত ও মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আহত সেনাদের চিকিৎসার জন্য জার্মানিতে অবস্থিত একটি মার্কিন সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। চলতি জুলাইয়ের শুরু থেকে ইরানের হামলায় আহত প্রায় ১০০ মার্কিন সেনার মধ্যে তারাও রয়েছেন বলে পেন্টাগনের তথ্য উল্লেখ করা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, আহতদের মধ্যে প্রায় ৫০ জন জর্ডানে মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোতে সাম্প্রতিক হামলায় আহত হয়েছেন।
What's Your Reaction?