লেবাননে যিশুর পর মাতা মেরির মূর্তি অবমাননা করলেন ইসরায়েলি সেনা

লেবাননে আবারও ধর্মীয় প্রতীক অবমাননার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়ার পর নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। ভাইরাল ছবিতে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা মাতা মেরির একটি মূর্তির পাশে বসে ‘অবমাননাকর’ আচরণ করছেন। ওই সেনা মুখে সিগারেট নিয়ে এক ইসরায়েলি সেনা মাতা মেরির মূর্তির পাশে বসে আছেন। তার হাতে থাকা আরেকটি সিগারেট তিনি মূর্তির মুখের কাছে ধরে রেখেছেন। ছবিটি লেবাননের দক্ষিণাঞ্চলের খ্রিস্টান অধ্যুষিত শহর দেবলে তোলা হয়েছে বলে জানা গেছে। এটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেছেন। এর আগেও একই শহরে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগ উঠেছিল ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। গত মাসে লেবাননের দেবলে অভিযানের সময় যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুর করেছিলেন ইসরায়েলি সেনারা। সেই ঘটনার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় সমালোচনার মুখে পদক্ষেপ নিতে বাধ্য হয় ইসরায়েলের সামরিক বাহিনী। তারা জানায়, যিনি মূর্তি ভাঙচুর করেছেন ও যিনি ছবি তুলেছেন- উভয় সেনাকে ৩০ দিনের

লেবাননে যিশুর পর মাতা মেরির মূর্তি অবমাননা করলেন ইসরায়েলি সেনা

লেবাননে আবারও ধর্মীয় প্রতীক অবমাননার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়ার পর নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা মাতা মেরির একটি মূর্তির পাশে বসে ‘অবমাননাকর’ আচরণ করছেন। ওই সেনা মুখে সিগারেট নিয়ে এক ইসরায়েলি সেনা মাতা মেরির মূর্তির পাশে বসে আছেন। তার হাতে থাকা আরেকটি সিগারেট তিনি মূর্তির মুখের কাছে ধরে রেখেছেন।

ছবিটি লেবাননের দক্ষিণাঞ্চলের খ্রিস্টান অধ্যুষিত শহর দেবলে তোলা হয়েছে বলে জানা গেছে। এটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেছেন।

এর আগেও একই শহরে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগ উঠেছিল ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। গত মাসে লেবাননের দেবলে অভিযানের সময় যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুর করেছিলেন ইসরায়েলি সেনারা। সেই ঘটনার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনায় সমালোচনার মুখে পদক্ষেপ নিতে বাধ্য হয় ইসরায়েলের সামরিক বাহিনী। তারা জানায়, যিনি মূর্তি ভাঙচুর করেছেন ও যিনি ছবি তুলেছেন- উভয় সেনাকে ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow