লেবাননে যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু গোলাবর্ষণই নয়, ওইসব এলাকায় মেশিনগানের গুলিবর্ষণসহ সামরিক তৎপরতাও চলছে। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান সক্রিয় রয়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল ও জাবাল আল-শাইখের পশ্চিম অংশে এসব বিমানের উড়াউড়ি দেখা গেছে। যুদ্ধবিরতি শুরুর পরপরই এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আবারও অনিশ্চিত করে তুলেছে। সূত্র: আলজাজিরা
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুধু গোলাবর্ষণই নয়, ওইসব এলাকায় মেশিনগানের গুলিবর্ষণসহ সামরিক তৎপরতাও চলছে।
এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান সক্রিয় রয়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল ও জাবাল আল-শাইখের পশ্চিম অংশে এসব বিমানের উড়াউড়ি দেখা গেছে।
যুদ্ধবিরতি শুরুর পরপরই এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আবারও অনিশ্চিত করে তুলেছে।
সূত্র: আলজাজিরা
What's Your Reaction?