লেবাননে হামলা স্থগিতের সিদ্ধান্তে তোপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের অনুরোধে লেবাননে কিছু হামলা স্থগিত করার সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখা উচিত ছিল। তবে নেতানিয়াহু সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি।  এদিকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমানোর আলোচনা চললেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ এলাকার কাছে গোলাবর্ষণের পাশাপাশি শুকিন ও কাফর তিবনিত গ্রামেও হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সমঝোতার ঘোষণার পরও সীমান্ত এলাকায় সংঘর্ষ পুরোপুরি থামেনি। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।  

লেবাননে হামলা স্থগিতের সিদ্ধান্তে তোপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের অনুরোধে লেবাননে কিছু হামলা স্থগিত করার সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখা উচিত ছিল।

তবে নেতানিয়াহু সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি। 

এদিকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমানোর আলোচনা চললেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ এলাকার কাছে গোলাবর্ষণের পাশাপাশি শুকিন ও কাফর তিবনিত গ্রামেও হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সমঝোতার ঘোষণার পরও সীমান্ত এলাকায় সংঘর্ষ পুরোপুরি থামেনি। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow