লেবাননের অর্ধশতাধিক গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

লেবাননের অর্ধশতাধিক গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের অর্ধশতাধিক জনপদ ও শহরের বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, হামলার পূর্বে অতিসত্বর যেন চিহ্নিত জনপদ ত্যাগ করা হয়। এসব জনপদের ১ হাজার মিটারের ভেতরে কেউ থাকলে তার জীবন বিপন্ন হতে পারে।  তারা আরও বলেছে, যারা হিজবুল্লাহর ছায়ায় থাকবে কিংবা তাদের রসদ সরবরাহ করবে, তাদেরও টার্গেট করবে ইসরায়েল।  ইসরায়েলের তালিকাভুক্ত গ্রামগুলো হলো- সারিফা, মারুব, সেলা (টায়ার), দেবাল, বাফলিয়েহ, বারিশ, আরজাউন, কালাইলেহ, আল-শাহাবিয়া (তায়ের জিবনা), দারদঘায়া, বাস্তিয়াত, আরব সেলিম, হাউস আল-রাফকা, ইয়াহমার (পশ্চিম বেকাআ), মায়ুনিস, মায়ুনিস, কাউরিনস (টায়ার), মাজদাল জোউন, মাজরাত বাইআউট আল-সায়্যাদ, জাবাল আল-বুতম, জিবকিন, আল-সামায়া, আইতিত, কানা, আল-বায়দা (টায়ার), দেইর আমেস, আইতা আল-জাবাল (আল-জাউত), হানাইন (বিন্তে জবাইল), হারিস, হাদ্দাথা, মাহরাফ, মাহরাফ, মাহরাফ। হাউলা, বারাছিত, বিনতে জবাইল, জামাইজমেহ, আইতারউন,

লেবাননের অর্ধশতাধিক গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

লেবাননের অর্ধশতাধিক গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের অর্ধশতাধিক জনপদ ও শহরের বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, হামলার পূর্বে অতিসত্বর যেন চিহ্নিত জনপদ ত্যাগ করা হয়। এসব জনপদের ১ হাজার মিটারের ভেতরে কেউ থাকলে তার জীবন বিপন্ন হতে পারে। 

তারা আরও বলেছে, যারা হিজবুল্লাহর ছায়ায় থাকবে কিংবা তাদের রসদ সরবরাহ করবে, তাদেরও টার্গেট করবে ইসরায়েল। 

ইসরায়েলের তালিকাভুক্ত গ্রামগুলো হলো- সারিফা, মারুব, সেলা (টায়ার), দেবাল, বাফলিয়েহ, বারিশ, আরজাউন, কালাইলেহ, আল-শাহাবিয়া (তায়ের জিবনা), দারদঘায়া, বাস্তিয়াত, আরব সেলিম, হাউস আল-রাফকা, ইয়াহমার (পশ্চিম বেকাআ), মায়ুনিস, মায়ুনিস, কাউরিনস (টায়ার), মাজদাল জোউন, মাজরাত বাইআউট আল-সায়্যাদ, জাবাল আল-বুতম, জিবকিন, আল-সামায়া, আইতিত, কানা, আল-বায়দা (টায়ার), দেইর আমেস, আইতা আল-জাবাল (আল-জাউত), হানাইন (বিন্তে জবাইল), হারিস, হাদ্দাথা, মাহরাফ, মাহরাফ, মাহরাফ। হাউলা, বারাছিত, বিনতে জবাইল, জামাইজমেহ, আইতারউন, সাফাদ আল-বাত্তিক, আল-বাজৌরিহ, আয়নাতা, হানাওইয়া, জান্নাতা, বুর্জ আল-শামালি, মারাকেহ, সিদ্দিকিন, আল-মাজাদেল, ওয়াদি জিলো, ড্রুইস (বালবেক) এবং মাইস আল-জাবাল।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।

উল্লেখ্য, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য তাদের দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম করেছে। কিন্তু ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি এবং আঞ্চলিক প্রভাববলয় এসবকে কেবল শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে বদলানো সম্ভব নয়।

অর্ধ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের জন্য ইরান এক কৌশলগত ‘প্রতিবন্ধক’। খামেনির অপসারণ সেই কাঁটা তুলে ফেলেছে, নাকি আরও গভীরে প্রবেশ করিয়েছে, তা এখনই বলা কঠিন।

একটি বিষয় স্পষ্ট— ক্ষমতার শূন্যতা সৃষ্টি করা সহজ, কিন্তু সেই শূন্যতা কে এবং কীভাবে পূরণ করবে, তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আগামী অধ্যায়।

উল্লেখ্য, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow