লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর ৪ জন সেনা নিহত এবং ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩০ মার্চ) দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে আইডিএফ। নিহত সেনাদের মধ্যে ৩ জনের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয় পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃবিতে বলা হয়, নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের ছিলেন। গতকাল সোমবার দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময়ে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা। বিবৃতিতে আরও জানানো হয়, খুব ক্লোজ রেঞ্জে হওয়া সংঘাতে হিজবুল্লাহর বেশ কয়েক জন যোদ্ধাও নিহত ও আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা বিবৃতিতে উল্লেখ করেনি আইডিএফ। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। এরপর ২ মার্চ থেকে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরা
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর ৪ জন সেনা নিহত এবং ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩০ মার্চ) দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে আইডিএফ।
নিহত সেনাদের মধ্যে ৩ জনের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয় পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃবিতে বলা হয়, নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের ছিলেন। গতকাল সোমবার দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময়ে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা।
বিবৃতিতে আরও জানানো হয়, খুব ক্লোজ রেঞ্জে হওয়া সংঘাতে হিজবুল্লাহর বেশ কয়েক জন যোদ্ধাও নিহত ও আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা বিবৃতিতে উল্লেখ করেনি আইডিএফ।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। এরপর ২ মার্চ থেকে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে। ফলশ্রুতিতে গত এক মাসে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও সংঘর্ষ চলে আসছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল
What's Your Reaction?