লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে: মামুনুল হক

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে প্রশাসনকে জবাব দিতে হবে। এমন মন্তব্য করে স্পষ্ট হুশিয়ারী দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিঁমি বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে। জুলাই আন্দোলনের চেতনায় সবাই আজ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। দেশের ১৮ কোটি মানুষ ন্যায্য অধিকার আদায়ে আজ ঐক্যবদ্ধ। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় মামুনুল হক বলেন, রিকশা প্রতীকের প্রার্থী একজন মুরুব্বি মানুষ—এই ভেবে কেউ যদি তাকে কিংবা তার নেতাকর্মীদের দুর্বল মনে করে, তবে তারা মারাত্মক ভুল করবে। রিকশার কোনো কর্মীর গায়ে যদি কেউ হাত তোলে, তবে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও নেতাকর্মীদের নিরাপত্তা প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। অন্যায়, জুলুম ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রিকশা প্রতীকের তাৎপর্য তুলে ধরে শীর্ষ এই নেতা বলেন, রিকশা এ দেশের

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে: মামুনুল হক

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে প্রশাসনকে জবাব দিতে হবে। এমন মন্তব্য করে স্পষ্ট হুশিয়ারী দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিঁমি বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে। জুলাই আন্দোলনের চেতনায় সবাই আজ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। দেশের ১৮ কোটি মানুষ ন্যায্য অধিকার আদায়ে আজ ঐক্যবদ্ধ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় মামুনুল হক বলেন, রিকশা প্রতীকের প্রার্থী একজন মুরুব্বি মানুষ—এই ভেবে কেউ যদি তাকে কিংবা তার নেতাকর্মীদের দুর্বল মনে করে, তবে তারা মারাত্মক ভুল করবে। রিকশার কোনো কর্মীর গায়ে যদি কেউ হাত তোলে, তবে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও নেতাকর্মীদের নিরাপত্তা প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। অন্যায়, জুলুম ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রিকশা প্রতীকের তাৎপর্য তুলে ধরে শীর্ষ এই নেতা বলেন, রিকশা এ দেশের অবহেলিত মানুষের শেষ আশ্রয়। যখন মানুষ কর্মহীন হয়ে পড়ে কিংবা মানসিক সংকটে ভোগে, তখন শেষ সম্বল হিসেবে রিকশাকেই বেছে নেয় সাধারণ জনগণ।

প্রশাসনের উদ্দেশে বক্তব্যে মামুনুল হক বলেন, এই মাঠ জনসভার জন্য বরাদ্দ ছিল না, নিজ উদ্যোগেই তা নিশ্চিত করতে হয়েছে। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন, বাকিটা আমরা নিজেরাই বুঝে নিতে পারবো—ইনশাআল্লাহ। তিনি দাবি করেন, রিকশা প্রতীক ও তার শরীক দল সংসদে গেলে দেশ শাসনের নামে জনগণকে শোষণ করা হবে না। নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ১১ দলীয় জোটের ফরিদপুর-২ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা আকরাম আলী ওরফে ধলা হুজুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় উপস্থিত ছিলেন, ড. মাওলানা আমিনুর রহমান মাদানী, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা বদর উদ্দিন, মাওলানা আহমদ হোসাইন, ডক্টর বায়জিদ হোসেন সাহেদ, প্রফেসর মিজানুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, সাইফ হাসান খান শাকিব, মাওলানা সোহরাব হোসেন, মুফতি মজিবুর রহমান, আহাসান উল্লাহ কাসেমী, মুফতি হেলাল উদ্দিন কাসেমী, মাওলানা জুনায়েদ আহমেদ ফরিদী, মুফতি ইমরান হোসাইন সহ ইসলামী রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow