‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ
হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সড়কে আলু ঢেলে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে নগরীর মডার্ন মোড়ে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে আলু ঢেলে প্রতীকী প্রতিবাদ জানান এবং হিমাগারের ভাড়া কমানোর দাবি তোলেন। আন্দোলনকারীদের অভিযোগ, গত মৌসুমে প্রতি বস্তা আলু সংরক্ষণে হিমাগার ভাড়া ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। চলতি মৌসুমে তা বাড়িয়ে ৪৩৫ থেকে ৪৫০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাজারে আলুর দাম উৎপাদন খরচের নিচে থাকায় অতিরিক্ত ভাড়া কৃষকদের আরও সংকটে ফেলেছে। আন্দোলনে উপস্থিত আলুচাষি ও ব্যবসায়ীরা বলেন, দেশের মোট আলু উৎপাদনের প্রায় ৩৫ শতাংশ রংপুর বিভাগে হলেও এ অঞ্চলে পর্যাপ্ত হিমাগার নেই। ফলে অনেক কৃষক মৌসুমেই কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন। আর যারা সংরক্ষণ করেন, তাদের গুনতে হয় বাড়তি ভাড়া। আলুচাষিদের দাবি, চলতি মৌসুমে প্রতি ক
হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সড়কে আলু ঢেলে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে নগরীর মডার্ন মোড়ে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে আলু ঢেলে প্রতীকী প্রতিবাদ জানান এবং হিমাগারের ভাড়া কমানোর দাবি তোলেন।
আন্দোলনকারীদের অভিযোগ, গত মৌসুমে প্রতি বস্তা আলু সংরক্ষণে হিমাগার ভাড়া ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। চলতি মৌসুমে তা বাড়িয়ে ৪৩৫ থেকে ৪৫০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাজারে আলুর দাম উৎপাদন খরচের নিচে থাকায় অতিরিক্ত ভাড়া কৃষকদের আরও সংকটে ফেলেছে।
আন্দোলনে উপস্থিত আলুচাষি ও ব্যবসায়ীরা বলেন, দেশের মোট আলু উৎপাদনের প্রায় ৩৫ শতাংশ রংপুর বিভাগে হলেও এ অঞ্চলে পর্যাপ্ত হিমাগার নেই। ফলে অনেক কৃষক মৌসুমেই কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন। আর যারা সংরক্ষণ করেন, তাদের গুনতে হয় বাড়তি ভাড়া।
আলুচাষিদের দাবি, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১৫ থেকে ১৭ টাকা। বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা কেজি দরে। এর সঙ্গে হিমাগার ভাড়া ও বস্তার খরচ যোগ হলে সংরক্ষণ ব্যয় দাঁড়ায় আরও প্রায় ১০ টাকা। ফলে উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুর খরচ ২৫ টাকার বেশি হয়ে যাচ্ছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আলুচাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান। তিনি বলেন, গত বছর যেখানে ভাড়া ছিল ২৫০ থেকে ৩০০ টাকা, সেখানে এবার ৪৩৫ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কৃষকদের ওপর অন্যায়ভাবে বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
পরে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রংপুর মহানগর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুপুর ১টার দিকে অবরোধ শেষ হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?