লোডশেডিং নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দাবি ছাত্রদল নেতার

দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে সমস্যার কারণ ও সমাধান বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বুধবার (১৩ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। ফেসবুক পোস্টে মোমিন মালিতা লিখেছেন, ‘লোডশেডিং যে পর্যায়ে পৌঁছে গেছে, তার কারণ থাকতেই পারে। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের উচিত সমস্যার কারণ ও তা সমাধানের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া। মনে রাখতে হবে, এটা পরিবর্তিত বাংলাদেশ, দায় এড়ানোর সুযোগ নেই।’ আরও পড়ুন গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তার এই পোস্টের পর বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। বিশেষ করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের একজন পদধারী নেতার পক্ষ থেকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দাবি করায় বিষয়টি যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি সাধারণ মানুষ প্রশংসাও করছে। হুসাইন মালিক/এনএইচআর/এএসএম

লোডশেডিং নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দাবি ছাত্রদল নেতার

দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে সমস্যার কারণ ও সমাধান বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

বুধবার (১৩ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে মোমিন মালিতা লিখেছেন, ‘লোডশেডিং যে পর্যায়ে পৌঁছে গেছে, তার কারণ থাকতেই পারে। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের উচিত সমস্যার কারণ ও তা সমাধানের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া। মনে রাখতে হবে, এটা পরিবর্তিত বাংলাদেশ, দায় এড়ানোর সুযোগ নেই।’

তার এই পোস্টের পর বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। বিশেষ করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের একজন পদধারী নেতার পক্ষ থেকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দাবি করায় বিষয়টি যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি সাধারণ মানুষ প্রশংসাও করছে।

হুসাইন মালিক/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow