লোডশেডিংয়ের ঘোষণা দিতে ইমাম-মুয়াজ্জিনদের তথ্য চাইল বিদ্যুৎ বিভাগ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এ লক্ষ্যে স্থানীয় মসজিদ থেকে মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দিতে দেশের বিভিন্ন এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর আওতাধীন সব দপ্তর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ কিংবা আকস্মিক ত্রুটির কারণে কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।
এজন্য স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইকিংয়ের পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং তাদের মোবাইলফোন নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। পাশাপাশি এসব তথ্য সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দে
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এ লক্ষ্যে স্থানীয় মসজিদ থেকে মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দিতে দেশের বিভিন্ন এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর আওতাধীন সব দপ্তর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ কিংবা আকস্মিক ত্রুটির কারণে কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।
এজন্য স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইকিংয়ের পাশাপাশি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং তাদের মোবাইলফোন নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। পাশাপাশি এসব তথ্য সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদকেন্দ্রিক বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকা পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।